ঢাকা, শনিবার, ০৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্ত্রী-তিন সন্তানসহ ৫ জনকে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ মে, ২০২৬ ১৪:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


স্ত্রী-তিন সন্তানসহ ৫ জনকে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় নিজের স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচজনকে হত্যা করেছেন ফোরকান মিয়া নামে এক ব্যক্তি।

শুক্রবার (৮ মে) রাতে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

 

হত্যাকাণ্ডের শিকার পাঁচজন হলেন- গোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন ফোরকান মিয়া।

সেখান থেকে তিনি প্রাইভেটকার চালাতেন। শুক্রবার রাতে খাবারের সঙ্গে মিশিয়ে তার শ্যালক, স্ত্রী-সন্তানদের চেতনানাশক ওষুধ খাওয়ায় ফোরকান মিয়া।

 

এক পর্যায়ে গভীর রাতে তার স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন ফোরকান। পরে ঘুমিয়ে থাকা তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন।

পাঁচজনকে হত্যার পর তিনি রাতেই পালিয়ে যান। পরে তার স্বজনদের মোবাইলে ফোন করে তাদের হত্যার বিষয়টি জানান।

 

ওসি শাহিনুর আলম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।


   আরও সংবাদ