স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
শেষ দিনে মাত্র ৩ উইকেট পেলেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের, আর পাকিস্তানের সামনে ছিল রান তাড়ার ইতিহাস গড়ে জয় তুলে নেওয়ার হাতছানি। সিলেট টেস্টের সমীকরণ ছিল এমনই।
মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে সেই সমীকরণ মেলানোর চেষ্টায় ছিল সফরকারীরা।
কিন্তু সেই চেষ্টা আর বাস্তবে রূপ পায়নি।
বরং বাংলাদেশের বোলাররা সকালের সেশনের শুরুর দিকেই রিজওয়ান সহ বাকি দুই উইকেট তুলে নিয়ে সমীকরণ মিলিয়ে নিলেন। আর বাংলাদেশ পেল ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ, অর্থাৎ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো টাইগাররা।