ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ মে, ২০২৬ ২৩:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। তিনি পেশায় কাপড় সেলাইয়ের কাজ করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানির গরুর মাংস দিতে বাসা থেকে বের হন। তিনি রাজাবাড়ী প্রাইমারি স্কুল থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছিলেন।
এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।