স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুন, ২০২৬ ১৫:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তীক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে মাথাপিছু প্রত্যেক কৃষককে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩ হাজার ৮০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, অভিজিৎ কুমার কুন্ডু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্য দপ্তর প্রধান।