ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে নতুন বার্তা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুলাই, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে নতুন বার্তা

যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের (রুখসা আমল) মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন আগমন করার বা কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার পর ছয় মাসের অধিক সময় অতিবাহিত হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়ন সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রমবাজারের আইন ও নিয়ম মেনে চলার প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

 

মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়নের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

 


   আরও সংবাদ