ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়গুলো

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১ জুলাই, ২০২৬ ১৫:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৬ বার


কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়গুলো

পোরশা (নওগাঁ) প্রতিনিধি 
আজ থেকে শুরু হয়েছে পোরশার মাধ্যমিক সকল বিদ্যালয়ের  অর্ধবার্ষিক পরীক্ষা। পরীক্ষা নেওয়া হচ্ছে কেনা প্রশ্ন দিয়ে।

আজ বুধবার সকাল ১০টা থেকে পোরশা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ইংরেজি বিষয় দিয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। স্ব স্ব বিষয় শিক্ষক সিলেবাস অনুযায়ী শ্রেণী কার্যক্রম শেষ করে প্রশ্ন পত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু এই সরকারি নির্দেশনা অমান্য করে প্রেস থেকে কেনা  প্রশ্ন দিয়ে নেয়া হচ্ছে এই পরীক্ষা।

উপজেলার বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়, ঘাটনগর উচ্চ বিদ্যালয়, পাহাড়িয়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও শহড়ন্দ উচ্চ বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে যে কেনা অভিন্ন প্রশ্ন পত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে ইংরেজি ১ম পত্রের। 
নাম না প্রকাশ করার শর্তে, কয়েকজন শিক্ষার্থী বলেন, শ্রেণী কক্ষে যা আমরা শিখেছি সে অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়নি। মনে হচ্ছে কেনা প্রশ্ন।যদি প্রশ্ন  সে অনুযায়ী তৈরি করা হতো  তাহলে আমরা ভালো ভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পারতাম। 
তারা আরও বলেন, শিক্ষক যা পাঠদান করেন, তা যদি আমরা সেরকম পাই, আমাদের শেখা আরও ভালো হবে। পরবর্তী পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশ্ন নিতে খরচ কম হয়। এবিষয়ে নাম না প্রকাশ করার শর্তে  কয়েক জন শিক্ষক বলেন , আমরা কি করবো? প্রধান শিক্ষক যে ভাবে বলবে, আমাদের সে ভাবে চলতে হবে। তিনি কোথা থেকে প্রশ্ন এনেছে আমরা জানি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকদের নিয়ে আমরা কয়েকবার মিটিং করেছি। একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে কেনা প্রশ্ন দিয়ে পরীক্ষ


   আরও সংবাদ