ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুদ্ধের মধ্যেই মার্কিন নারীকে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬ ১২:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার

যুদ্ধের মধ্যেই মার্কিন নারীকে মুক্তি দিল ইরান

ইরানে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক থাকা এক মার্কিন নারীকে মুক্তি দিয়েছে তেহরান। তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি এখন ইরানের বাইরে নিরাপদে ও সুস্থ আছেন। ইরানের এ সদিচ্ছাপূর্ণ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ।

প্রথমদিকে ট্রাম্প ওই নারীর নাম বা আটকের কারণ প্রকাশ করেননি। তিনি শুধু বলেন, ওই নারীকে ‘অন্যায়ভাবে আটক’ করে রাখা হয়েছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধও পুনর্বহাল করা হয়েছে।

সাত জুলাই নতুন করে মার্কিন হামলা শুরুর পর বুধবার টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যেই আটক মার্কিন নারীকে মুক্তি দেওয়ার ঘোষণা আসে।

তবে পরে ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় এক আইনজীবী দাবি করেন, মুক্তি পাওয়া নারী তাঁর মক্কেল।

আইনজীবী জ্যারেড গেনসার এক বিবৃতিতে জানান, তাঁর মক্কেল ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেনা কারারি। শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির ‘ভিত্তিহীন’ অভিযোগে তাঁকে ইরানে আটক রাখা হয়েছিল। তিনি এখন ইরানের বাইরে নিরাপদে আছেন এবং যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন।

আইনজীবীর দাবি, ডেনা কারারি পরিচালিত অলাভজনক সংস্থা ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশন’-এর কার্যক্রমের কারণেই তিনি তেহরানের কর্তৃপক্ষের নজরে আসেন। ব্যক্তিগত অনুদানের মাধ্যমে সংস্থাটি ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত।যুদ্ধের মধ্যেই আটক মার্কিন নারীকে মুক্তি দিল ইরান, কৃতজ্ঞতা জানালেন ট্রাম্প

ইরানে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক থাকা এক মার্কিন নারীকে মুক্তি দিয়েছে তেহরান। তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি এখন ইরানের বাইরে নিরাপদে ও সুস্থ আছেন। ইরানের এ সদিচ্ছাপূর্ণ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ।’

প্রথমদিকে ট্রাম্প ওই নারীর নাম বা আটকের কারণ প্রকাশ করেননি। তিনি শুধু বলেন, ওই নারীকে ‘অন্যায়ভাবে আটক’ করে রাখা হয়েছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধও পুনর্বহাল করা হয়েছে। সাত জুলাই নতুন করে মার্কিন হামলা শুরুর পর বুধবার টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যেই আটক মার্কিন নারীকে মুক্তি দেওয়ার ঘোষণা আসে।

তবে পরে ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় এক আইনজীবী দাবি করেন, মুক্তি পাওয়া নারী তাঁর মক্কেল।

আইনজীবী জ্যারেড গেনসার এক বিবৃতিতে জানান, তাঁর মক্কেল ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেনা কারারি। শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির ‘ভিত্তিহীন’ অভিযোগে তাঁকে ইরানে আটক রাখা হয়েছিল। তিনি এখন ইরানের বাইরে নিরাপদে আছেন এবং যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন।

আইনজীবীর দাবি, ডেনা কারারি পরিচালিত অলাভজনক সংস্থা ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশন’-এর কার্যক্রমের কারণেই তিনি তেহরানের কর্তৃপক্ষের নজরে আসেন। ব্যক্তিগত অনুদানের মাধ্যমে সংস্থাটি ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত।

সূত্র: এএফপি

   আরও সংবাদ