ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রাইভেট সেক্টরই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল স্টাফ করেসপন্ডেন্ট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২ বার


প্রাইভেট সেক্টরই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল  স্টাফ করেসপন্ডেন্ট

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (বিএজিএমএ) বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে দেশের বিপুল পরিমাণ সম্পদ লুট হয়ে গেছে এবং বেকারের সংখ্যা অনেক বেশি, সেই দেশে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি দৃঢ় জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা। আমাদের ছাত্ররা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে জুলাই মাসের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসন ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে।

 

 

এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

তিনি আরও বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

 

 

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে আবার সচল ও সুদৃঢ় করা। আর আপনারা (পোশাক খাতের ব্যবস্থাপকরা) হলেন এই অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় কারিগর।

 

আপনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আমরা সবসময় আপনাদের পাশে থেকে সহায়ক ভূমিকা পালন করব।

ব্যাংক ঋণের সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে ব্যাংকের যে উচ্চ সুদের হার, তা দিয়ে একটি টেকসই ও লাভজনক শিল্প গড়ে তোলা অত্যন্ত কঠিন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, যেন সুদের হার কমিয়ে ব্যবসায়ীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়।

 

পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই খাতের ব্যবস্থাপনা পর্যায়ে যারা রয়েছেন, তাদের পেশাগত দক্ষতার উন্নয়ন অত্যন্ত জরুরি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম টেক্সটাইল গ্র্যাজুয়েশন শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। এখন আমাদের লক্ষ্য এই শিক্ষা ও প্রশিক্ষণকে আরও বিস্তৃত ও উন্নত করা, যাতে আমরা বৈশ্বিক বাজারে আরও এগিয়ে যেতে পারি।

 

ব্যবসায়ীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি খুব শিগগিরই অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। কীভাবে এই খাতের আরও উন্নয়ন করা যায় এবং আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

 

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজাররা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ