ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। 

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক, মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

 

প্রতিমন্ত্রীর মর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্রাটেজির দায়িত্ব দেওয়া হয়। 

এ ছাড়াও মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্ব সরকার গঠন করে বিএনপি।

 

 

২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। 


   আরও সংবাদ