ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও মো: শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১ মার্চ)  বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার এক পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও আটক করা হয়। আটককৃতরা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমান ১ হাজার ৪শত ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


   আরও সংবাদ