ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১৩:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং আবেদন ও সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোমবার (২ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

মার্কিন দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্রান্ট ভিসা) প্রদান স্থগিত করেছে।

যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থায়নে পরিচালিত সরকারি সহায়তা তুলনামূলক বেশি হারে গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য বলে জানানো হয়েছে।

 

তবে এ স্থগিতাদেশ ভিজিটর বা অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা, শিক্ষা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময় অনুযায়ী ভিসা সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন।

একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চলমান থাকবে।

 

এ বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


   আরও সংবাদ