ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘২০ গুণ বেশি’ আঘাত করার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


 ‘২০ গুণ বেশি’ আঘাত করার হুমকি

হরমুজ প্রণালী বন্ধ রেখে বিশ্বে তেল সরবরাহে বাধা দিলে তেহরানকে ‘২০ গুণ বেশি’ আঘাত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তেল সরবরাহ বিঘ্নিত হলে তিনি ইরানকে এমন ধ্বংস করবেন, যাতে দেশটা আর নতুন করে তৈরি না করা যায়। তিনি লেখেন, ‘তাদের (ইরানের) ওপর মৃত্যু, আগুন ও ক্রোধ নেমে আসবে।’

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ চললে তারা গালফ অঞ্চল থেকে এক লিটার তেল বাইরে বের হতে দেবে না।

দেশের সরকারি মিডিয়াতে এ কথা বলা হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্টের আগের বক্তব্যকে তারা ‘ননসেন্স’ বলেছে। তারা আরও জানিয়েছে, এই যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত তারাই নেবে।

ইরান তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়ার পর কট্টরপন্থিরা তার সমর্থনে বিশাল মিছিল করে।

তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৯ দিন পর তারা মিছিল বের করলো।

 

অন্যদিকে, সিরিয়া জানিয়েছে, হিজবুল্লাহ তাদের ওপর আক্রমণ করেছে। তাদের সরকারি মিডিয়া সানাতে এ কথা জানানো হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য করে আক্রমণ করছে এই গোষ্ঠী।

দুই দেশের সীমান্তেও নজরদারি বাড়িয়েছে হিজবুল্লাহ।

 

সিরিয়ার সেনা যে তাদের দেশের ওপর আক্রমণ সহ্য করবে না, তাও জানিয়েছে তারা।

ইসরায়েলেও রকেট হামলা করেছে হিজবুল্লাহ। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়াও ইরাকের কুর্দিস্তানে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।

 


   আরও সংবাদ