স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ২০:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে বিসিবি নতুন করে গঠন করা অ্যাডহক কমিটিতে তামিম ইকবালকে সভাপতি করা হয়েছে। কমিটি গঠনের পেছনে রয়েছে তদন্ত কমিটির সর্বশেষ প্রতিবেদন ও সুপারিশ।
দায়িত্ব পেয়েই বিসিবিতে আসেন সাবেক অধিনায়ক।
কমিটিতে মোট ১১ জন সদস্য রাখা হয়েছে, যারা আগামী তিন মাস দায়িত্ব পালন করবেন।
এই সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন এবং শেষমেষ নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী বিসিবির বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে।
কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে তামিমকে। এছাড়া সদস্য হিসেবে আছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
তামিম দায়িত্ব গ্রহণের পরই বোর্ড সভার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬টার পর তিনি বিসিবি ভবনে উপস্থিত হয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেন।