ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ঢাকা: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানান।
আকবর হোসেন ফেসবুকে বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।
অন্তর্বর্তী সরকারের আমলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান বিবিসির সাংবাদিক আকবর হোসেন।