আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
নতুন কোনো পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে সম্পূর্ণ নতুন অস্ত্র, কৌশলে কঠিন জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ইরানের সেনাবাহিনী বলেছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, দেশটির জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। তাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।
নতুন পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে রণক্ষেত্রে কঠিন জবাব দেওয়া হবে হুশিয়ার করে ওই মুখপাত্র বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে রণক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম ও পদ্ধতির কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।
সূত্র: আল–জাজিরা