ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৩ মে, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালী ইস্যুতে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। এ আলোচনার মাধ্যমে তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে সম্মিলিত কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থনের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন।

 

মার্লেস জানিয়েছেন, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে অস্ট্রেলিয়া একটি বহুজাতিক সামরিক অভিযানে সমর্থন দেবে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই মিশনটি হবে সম্পূর্ণ ‘স্বাধীন এবং কঠোরভাবে রক্ষণাত্মক’।

 

এ অভিযানে অস্ট্রেলিয়া তাদের ‘ই-৭এ ওয়েজটেইল’ (E-7A Wedgetail) নজরদারি বিমান দিয়ে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

এক বিবৃতিতে মার্লেস বলেন, আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই এবং হরমুজ প্রণালী খুলে দিয়ে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ফিরে আসুক– সেটাই আমাদের কাম্য।

এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, অস্ট্রেলিয়ার ওপর তার প্রভাব তত বেশি পড়বে।

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ