ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিসরকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৭ জুন, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


মিসরকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল ব্রাজিল

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে জয়সূচক গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

 


শুরুর দিকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।

ম্যাচের ১১ মিনিটের মধ্যেই আসে দুই গোল। মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথমে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মারকুইনহোসের ভুল ব্যাক-পাস থেকে বল পেয়ে সমতায় ফেরান মিসরের মোস্তফা জিকো।

 


বিরতির পর আরও গুছিয়ে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়ার দারুণ পাস থেকে নিখুঁত শটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন এন্দ্রিক। এরপর দুই দলই একাধিক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করে দেখেছে।


ম্যাচের শেষভাগে মিসর আক্রমণের চাপ বাড়ালেও ব্রাজিলের রক্ষণভাগ আর ভুল করেনি। অন্যদিকে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ছিলেন দুর্দান্ত। ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিসহ ব্রাজিলের একাধিক নিশ্চিত সুযোগ রুখে দেন তিনি।


বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে ব্রাজিল। দুই ম্যাচে তারা করেছে মোট ৮ গোল।


   আরও সংবাদ