স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
২০২৬ বিশ্বকাপে শিরোপার লড়াই যেমন জমে উঠেছে, তেমনি শেষ মুহূর্তে এসে উত্তেজনা ছড়িয়েছে গোল্ডেন বুটের দৌড়ও। স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে ফ্রান্স বিদায় নেওয়ায় কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা আটেই থেমে গেছে।
একই সংখ্যক গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।
তবে দুজনের অবস্থান এক হলেও বড় পার্থক্য হলেও মেসির সামনে এখনও অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।
আর ফাইনালে উঠতে পারলে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেই এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।
যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলার সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে।
তবে শেষ পর্যন্ত দুজনই আট গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেন? সেক্ষেত্রে গোল্ডেন বুট কার হাতে উঠবে? ফিফার নিয়ম অনুযায়ী, সমান গোল হলে গোল্ডেন বুট যৌথভাবে দেওয়া হয় না।
বিজয়ী নির্ধারণে ধাপে ধাপে কয়েকটি মানদণ্ড বিবেচনা করা হয়।
প্রথমেই দেখা হয় অ্যাসিস্টের সংখ্যা। এই তালিকায় এগিয়ে আছেন এমবাপ্পে। ফরাসি তারকার অ্যাসিস্ট তিনটি। অন্যদিকে আর মেসির দুটি।
অ্যাসিস্টও সমান হলে এরপর হিসাব করা হয় খেলার সময়। যে খেলোয়াড় কম সময় মাঠে থেকে সমানসংখ্যক গোল করেছেন, তাকেই বেশি কার্যকর ধরা হয়। এরপরও যদি সমতা না ভাঙে, তখন বিবেচনায় আসে ওপেন প্লে থেকে করা গোল। অর্থাৎ পেনাল্টি বাদ দিয়ে কে বেশি গোল করেছেন।
এই জায়গায় এগিয়ে আছেন মেসি। কারণ টুর্নামেন্টে তিনি অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি পেলেও কোনোটিই গোলে পরিণত করতে পারেননি। ফলে তার আটটি গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে এমবাপ্পে দুটি পেনাল্টির একটি থেকে গোল করেছেন।
এখনও গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহ্যামও। দুজনেরই গোল ছয়টি করে। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনালে একাধিক গোল করতে পারলে তারাও মেসি-এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে ফিরে আসতে পারেন।