ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাবাদার তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


রাবাদার তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার তোপে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা।

 

বাংলাদেশের ইনিংসের শুরুটাই হয়েছে দুঃস্বপ্নের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হয়েছেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম।

ইনিংসের প্রথম ওভারে রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার।

 

এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মুমিনুল হক।

রাবাদার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্স পাওয়া বলে ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। দলীয় ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

 

এরপর তানজিদ হাসানের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন শান্ত। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নেন রাবাদা।

নাজমুলের বিদায়ের পর উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটারের দিকে এখন তাকিয়ে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখার সময় ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। তানজিদ হাসানের সঙ্গে ব্যাট করছেন তাওহিদ হৃদয়। 


   আরও সংবাদ