ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা

ফিলিস্তিনের জন্য নতুন করে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। 

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সহায়তার ঘোষণা দেন তিনি।

নতুন সহায়তার মধ্যে ৮ কোটি ডলার মানবিক সহায়তা হিসেবে দেওয়া হবে।

বাকি অর্থ নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে পশ্চিম তীরে পুলিশ প্রশিক্ষণের জন্য পরিচালিত বহুবছর মেয়াদি একটি প্রকল্পে অতিরিক্ত অর্থও রয়েছে।

 

মার্ক কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনিরা ‘ব্যাপক মানবিক দুর্ভোগের’ মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলিরা হামাস এবং ইরান ও তাদের মিত্রদের কাছ থেকে ‘অস্তিত্বের হুমকির’ মুখে রয়েছে।

 

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কানাডা ৬০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে চলতি সপ্তাহে কানাডার পার্লামেন্টে উপস্থাপিত নতুন নথিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতিস্থাপনকারীদের কারণে কানাডার অর্থায়নে পরিচালিত কয়েক ডজন সহায়তা প্রকল্পের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি মাসের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে কানাডা পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেয়। বসতিস্থাপনকারীদের সহিংসতাকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

মঙ্গলবার মার্ক কার্নি ইসরায়েলের পরিকল্পিত ইআই বসতি স্থাপনেরও বিরোধিতা করেন। সমালোচকদের মতে, এই বসতি পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করতে পারে।

সূত্র: সিবিসি


   আরও সংবাদ