ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক-২

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৯ মে, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


ধামইরহাটে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক-২

ধামইরহাট  (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর ধামইরহাটে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

 

রবিবার (১৭ই মে) রাত ৯:৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার শিবপুর এলাকা থেকে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

 

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব-৫ এর একটি দল।

 

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ১ নাম্বার ইউনিয়নের আঙ্গরত কলোনি এলাকার সাইদুল রহমানের পুত্র মো. শামীম (২৯) এবং একই গ্রামের গোলাম মোস্তফার পুত্র মো. মোস্তাকিম (২৬)।

 

র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, "বেশ কিছুদিন ধরে এই দুই মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল র‍্যাবের গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় ১৭ই মে রাতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ৪৫,০০০ টাকা, মোট ওজন ৬০ গ্রাম), ৩টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৪০,০০০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। মাদক বিক্রির উদ্দেশ্যেই তারা সেদিন ঘটনাস্থলে অবস্থান করছিল।"

 

র‍্যাব-৫ এর মিডিয়া সেল আরে জানায়, "এই মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।আইনি কার্যক্রম শেষে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হবে।"

 


   আরও সংবাদ