ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ মে, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে দুতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দুতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।