ঢাকা, সোমবার, ০১ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রেমিট্যান্স নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুন, ২০২৬ ২১:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


রেমিট্যান্স নতুন রেকর্ড

অর্থবছর শেষ হওয়ার এক মাস বাকি থাকতেই দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে রেমিট্যান্স। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৭ লাখ ডলার।

 

যা এর আগের ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে আসা রেমিট্যান্সের থেকে ২৪২ কোটি ৭৯ লাখ ডলার বেশি।

 

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলার।

 

 

সেই হিসেবে চলতি অর্থবছরের ১১ মাসে দেশের ইতিহাসে একক অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।

 

এর আগে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স কখনই আসেনি।

 

 

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সের এই তথ্য প্রকাশ করে।

 

তাতে দেখা যায়, সব শেষ মাস মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

 

যা এর আগের বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আসা রেমিট্যান্স এর আগের অর্থবছরের ১১ মাসে আসা রেমিট্যান্সের তুলনায় ১৯ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ডলার।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ডলার। 

 

২০২০-২১ অর্থবছরে করোনা মহামারির সময় রেমিট্যান্সে বড় ধরনের উল্লম্ফন ছিল। ওই অর্থবছরে রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছরে (২০১৯-২০) এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছিল।


   আরও সংবাদ