ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহার করলে আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) দূতাবাস এক বার্তায় জানায়, শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়।
বার্তায় আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে ভ্রমণের মূল উদ্দেশ্য এটি, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।